,

তামিম ৭৪ রান করলেও বাংলাদেশ থেমেছে ২১১ রানে

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা গেল বাংলাদেশের সেই চিরচেনা ব্যাটিং। শুরুটা দুর্দান্ত, শেষটা বিপর্যস্ত। ওপেনিং জুটি ছাড়া আর কোনো জুটিই দাঁড়াতে পারেনি। উইকেটের মিছিলে শেষ পর্যন্ত ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ থমকে যায় ২১১ রানে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তামিম-সাদমানের সাবলীল ব্যাটিংয়ে শুরুটা হয় দুর্দান্ত। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৭৫ রান। তিনে ব্যাটিং করতে নেমে মমিনুলও ভালো খেলার আভাস দিয়ে ফিরে যান ১৫ রান করে।

গায়ে টেস্ট ব্যাটসম্যানের তকমা লাগানো মমিনুল আজও হতাশ করলেন। একটি বল দেখে খেলতে পারলে স্বস্তিতে লাঞ্চে যেতে পারতেন টাইগাররা, বিরতিতে যাওয়ার আগে শেষ বলে ফিরে যান মিথুন। ১১৯/১ থেকে বাংলাদেশ বিদ্যুৎ গতিতে রূপান্তরিত হয় ১২৭/৩! তবে একপ্রান্তে আসা যাওয়ার মিছিল থাকলেও অন্যপ্রান্তে সাবলীল তামিম ইকবাল।

লাঞ্চ থেকে ফিরেই মাত্র দুই রান যোগ করে ৭৪ রানে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। তামিমের আউটের মাধ্যমেই মূলত টাইগারদের ইনিংসের সলিল সমাধি ঘটে। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ লিটন দাসের ব্যাট থেকে আসে। তিনি করেন ৩৩ রান। এ ছাড়া সাদমান ২৭, সৌম্য সরকার ২০ ও মাহমুদুল্লাহ ১৩ রান করে সাজঘরের পথে হাঁটেন।

কিউইদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওয়াগনার। বোল্টের ঝুলিতে জমা হয় তিনটি উইকেট। এ ছাড়া সাউদি, গ্র্যান্ডহোম ও হ্যানরি নেন একটি করে উইকেট।

টাইগারদের প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। হ্যামিলটন টেস্টে প্রথম ইনিংসে ৪৯ ওভার বল করে ২৪৬ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন মিরাজ। তার বোলিং ইকোনোমি রেট ৫.০২। এর আগে বাংলাদেশের কোনো বোলার টেস্টে এক ইনিংসে এত রান দেননি। বাজে পারফরম্যান্সে স্বরূপ জায়গা হারান তাইজুলের কাছে।

অন্যদিকে খালেদ আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম টেস্টে খালেদ-জায়েদ-এবাদতকে নিয়ে গড়া পেস অ্যাটাক ব্যর্থ হলে পরিবর্তন আনতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর