,

পুলিশের সব প্রস্তুতি সম্পন্ন : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচন ঘিরে কোথাও কোনো ধরনের অপরাধ ও অরাজকতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ শুক্রবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের নির্দেশনাগুলো খুব স্পষ্ট। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বার্তা সব পুলিশ সদস্যকে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

দেশব্যাপী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্মরণকালের মধ্যে অত্যন্ত ভালো দাবি করে আইজিপি বলেন, এখন পুলিশের সামনে কোনো চ্যালেঞ্জ নেই। তবে পুলিশ দেশের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত রয়েছে।

এর আগে কুমিল্লা পুলিশ লাইন্সে নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ ভবন’ উদ্বোধন এবং দুটি ১৫তলা আবাসিক টাওয়ার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আইজিপি।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মো. তানভীর সালেহীন ইমন প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর