সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুবিচার না পেলে আত্মহত্যা করব’

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় দুই কন্যা সন্তানের মা আসমা বেগম (২৯) নামের এক গৃহবধূকে তার ভাসুর মুছা খাঁন পিটিয়ে আঙুল ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার চাওড়া বৈঠাকাটা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত গৃহবধূকে শনিবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে আমতলী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আজিজুর রহমান মুন্সির কন্যা আসমার সঙ্গে একই উপজেলার বৈঠাকাটা গ্রামের গনি খাঁনের ছেলে কলিমুল্লাহ খানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর মুছা খাঁন ছোট ভাই কলিমুল্লাহ খাঁনের স্ত্রী আসমাকে মেনে নিতে পারেননি। ওই সময় থেকেই ছোট ভাইকে তার স্ত্রী আসমাকে তালাক দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন মুছা। এতে রাজি হননি ছোট ভাই কলিমুল্লাহ। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে মুছা খাঁনের সঙ্গে আসমার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মুছা ছোট ভাই কলিমুল্লাহকে ডেকে তার স্ত্রী আসমাকে তালাক দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু বড় ভাইয়ের কথায় রাজি হননি কলিমুল্লাহ। একপর্যায় ক্ষিপ্ত হয়ে মুসা ছোট ভাই কলিমুল্লাহকে মারধর শুরু করেন। কলিমুল্লাহকে রক্ষা করতে আসমা এগিয়ে গেলে তাকে বেধরক মারধর করেন মুসা। ভাসুরের মারধরে আসমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, ‘গৃহবধু গৃহবধূ আসমার একটি আঙুল ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

গৃহবধূ আসমা কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘ভাসুর আমাকে তালাক দেওয়ার জন্য আমার স্বামীকে বিভিন্ন সময় চাপ দেয়। আমার স্বামী তার কথায় রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাসুর বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে আমাকে মারধর করে আসছে। তিন মাস আগেও পিটিয়ে আমার বাম পা ভেঙে দেয়। তখন আমি কোনো সুবিচার পাইনি।’

তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘এইবার সুবিচার না পেলে আত্মহত্যা করব।’

স্বামী কলিমুল্লাহ তার স্ত্রীকে বড় ভাই মুছা খাঁনের মারধরের কথা স্বীকার করে বলেন, ‘দুজনের কেউ কাউকে মানে না। পারিবারিকভাবে ঝগড়া হলে উভয় উভয়কে গালাগাল করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাই মারধর করেছে।’

এ বিষয়ে মুছা খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর