,

মাহি বললেন, অপু রোমান্টিক না

news-image

বিনোদন প্রতিবেদক : মিডিয়া পাড়ায় তারকা শিল্পীদের বিয়ে ও বিচ্ছেদের ঘটনা হরহামেশাই শোনা যায়। এর মধ্যে কিছু ঘটনা সত্য হয়ে প্রকাশ্যে আসে, আবার কিছু ঘটনা গুঞ্জন হয়েই থেকে যায়। কয়েক দিন ধরে মিডিয়া পাড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছে না। তবে কি বিষয়টি সত্যি?

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘কিছু মানুষের কাজ গুঞ্জন রটানো। তারা সে কাজটাই করছে। আসলে আমাদের সংসার জীবনে এমন কিছু হয়নি। আমরা একসঙ্গেই থাকছি, একই আছি।’

এই অভিনেত্রী বলেন, ‘অপুর সঙ্গে আমি এখন (শনিবার) সিলেট থেকে ঢাকায় আসছি। জরুরি এক সংবাদে শুক্রবার সকালে আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম। এখন আমরা ঢাকার পথে।’

বেশ কিছু দিন ধরেই মাহিকে অনেকেই ফোনে পাচ্ছেন না-এ বিষয়ে তিনি বলেন, ‘কই, আপনার সঙ্গে কথা বলছি তো। আপনি পেলেন কিভাবে? আমি অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সেটা ধরি না। মেসেজ দিয়ে রাখলে তার সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করি।’

গত ২২ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ও ডি এ তায়েব অভিনীত ছবি ‘অন্ধকার জগত’। এই ছবির প্রচারণায় ও প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন না মাহি। তিনি বলেন, ‘এই ছবিতে অনেক বেস্ট বেস্ট টেকনিশিয়ানরা কাজ করেছেন। ইচ্ছে ছিল সবাই মিলে প্রিমিয়ার শোতে যাব। একসঙ্গে যাওয়ার জন্য আগের দিন রাতে সবাইকে ফোন দিলাম। যখন শুনলাম, তাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়নি, তখন মনটা ভেঙে গেল। আরও কষ্ট লেগেছে যখন দেখলাম, কার্ডের মধ্যে ছবির পরিচালক বদিউল আলম খোকনের নাম নেই। তাই আর যাওয়া হয়নি।’

ফেসবুকে না আসা প্রসঙ্গে অগ্নিখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, অপুর সঙ্গে এখন খুব একটা ছবি পোস্ট দেওয়া হয় না। এর পেছনে কিছু কারণ আছে। যদিও বিষয়টি নিজেদের ব্যক্তিগত, তারপরও ‘বিচ্ছেদ’ গুঞ্জন ঢাকতে এটা বলা দরকার। অপুর সঙ্গে আগে অনেক ছবি পোস্ট করেছি। রোমান্টিক অনেক স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু অপু আমাকে নিয়ে খুব একটা ছবি তার ফেসবুকে দেয় না। রোমান্টিক পোস্টও নেই তার প্রোফাইলে। তাই আমি ওকে বলেছি, “যতদিন তুমি আমাকে নিয়ে রোমান্টিক পোস্ট দেবে না, ততদিন আমি তোমার সঙ্গে কোনো ছবি ফেসবুকে দেব না।” অপু একদমই রোমান্টিক না। মাঝে মধ্যে ওর ওপর আমার রাগও হয়। তবে খুব ভালো মনের মানুষ সে।’

মাহিয়া মাহি জানান, আগামী ১৩ মার্চ থেকে তিনি অংশ নেবেন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক