,

গয়েশ্বরকে ভারতে যেতে দেওয়া হলো না

news-image

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। আজ শনিবার বিকেল ৫টায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ভারত সফরে যাওয়ার কথা ছিল তার।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ অভিযোগ করেন, ‘ভারতের কলকাতায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছান। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখে শেষ মুহূর্তে “ক্লিয়ারেন্স নেই” বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে জানিয়ে দেন। তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুরও ভারত যাওয়ার কথা ছিল।’

আব্দুস সালাম আজাদ বলেন, ‘মিন্টু ভারত থেকে শ্রীলঙ্কায় একটি সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল। মিন্টুও ওই ফ্লাইটে যেতে পারেননি। জানা গেছে, মিন্টু রাতের পরবর্তী কোনো ফ্লাইটে ভারত যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।’

এ বিষয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘এর আগে কোনো সময়ই আমাকে ক্লিয়ারেন্স দেওয়া নিয়ে এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্র রায়ের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্রের কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে।’

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। আমি ব্যবসায়িক কাজে সেখানে যাব। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলংকায় যাওয়ার কথা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর