,

শাহ আমানতে ২৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর থেকে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা।

আজ শনিবার সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন। এয়ারপোর্টে সন্দেহ হলে এক্সরে করে তার দেহে স্বর্ণের সন্ধান পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করলে তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।

এরপর কাস্টম হলের একটি টয়লেটে নিয়ে তার দেহে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬০ তোলা বলে জানা গেছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর