,

কুকুর লেলিয়ে তুরস্কে নারী দিবসের কর্মসূচি পণ্ড

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর লেলিয়ে দিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে ইস্তানবুল পুলিশ।

শুক্রবার ইস্তানবুল নগরীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হাজার হাজার নারীদের নিয়ে আয়োজিত ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, ইস্তানবুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় ওই নারীরা। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়।

এসময় পুলিশ নারীদের থামিয়ে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহিংসতায় মোড় নেয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে।

এরপর সমবেতদের তাড়িয়ে দিতে তাদের পেছনে কুকুর লেলিয়ে দেয়া হয়। এতে ভয় পেয়ে বিক্ষোভে অংশ নেয়া অনেক নারীরা আশেপাশে ছুটে পালায়।

এসময় অনেক নারীরা স্লোগান দেয়, ‘আমরা শান্ত হবো না, আমরা ভীত নয়।’

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের ঠিক আগ মুহূর্তে দমননীতির আশ্রয় নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর