,

ভারতীয় আদালত জানতে চায় মেগা সিরিয়ালের পরকীয়ায় ইন্ধন আছে কিনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরকীয়া সম্পর্কের জন্য মেগা সিরিয়াল দায়ী কিনা এমন প্রশ্ন তুলেছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। এমনকি ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও পরকীয়া বাড়ছে কি তাও দেখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতজুড়ে পরকীয়ার কারণে হিংসাত্মক ঘটনা বেড়ে গেছে, এমনটাই পর্যবেক্ষণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত মোট ২০টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে যার মধ্যে অন্যতম পরকীয়ায় মেগা সিরিয়ালের প্রভাব।

মাদ্রাজ হাইকোর্ট প্রশ্ন তুলেছে, মেগা সিরিয়ালের সঙ্গে কিছু সিনেমাও কি দেশে পরকীয়া সম্পর্ক বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা? এই প্রশ্নের সঙ্গে মাদ্রাজ হাইকোর্ট জানায়, খুন, অপহরণ ইত্যাদির সঙ্গে পরকীয়ার একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এরপরই পরকীয়ায় মেগা সিরিয়ালের ইন্ধন সংক্রান্ত প্রশ্নটি রাখা হয়।

বর্তমান ইন্টারনেট দুনিয়া ছাড়াও আধুনিকীকরণ কিংবা পশ্চিমা দুনিয়ার প্রভাবে পরকীয়া বেড়ে গেছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের মধ্যে ঘনিষ্ঠতার সুযোগ বাড়ার ফলে এমন ঘটনা ঘটছে কিনা, সেটাও জানতে চেয়েছে কোর্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর