,

এস-৪০০ কেনা নিয়ে যুক্তরাষ্ট্র হুমকি দিল তুরস্ককে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ হুশিয়ারি উচ্চারণ করেন। খবর ভিওএর।

তিনি বলেন, তুরস্ক যদি এস-৪০০ কিনে তবে আমেরিকার সঙ্গে বিরাজমান সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

এর প্রভাব মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষেত্রেও পড়বে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান কার্টিস স্ক্যাপারিয়টি মঙ্গলবার কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন যে আঙ্কারা যদি এস-৪০০ কেনার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া থেকে আমেরিকাকে বিরত থাকা উচিত। এরপরই তুরস্কের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র।

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত মঙ্গলবার ঘোষণা করেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। পাশাপাশি, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর