,

বুড়িগঙ্গায় নৌকাডুবি : শিশুর লাশ উদ্ধার

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হওয়ার ঘটনায় এক শিশুর ভেসে ওঠা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাদামতলী ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নৌ পুলিশ তা উদ্ধার করে।

শিশুটির নাম মাহী (৬)। তাঁর মা ও বোন এখনো নিখোঁজ। এর আগে গতকাল শুক্রবার ওই পরিবারের আরেক সদস্য জামসিদার মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু মাহীর মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাদামতলী ঘাট এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে। তিনি বলেন, এ নিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন। নিখোঁজ পরিবারটির মধ্যে ছয় মাস থেকে আট বছর বয়সী তিন শিশু রয়েছে। লঞ্চের পাখার আঘাতে ওই পরিবারের সদস্য শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পোশাকশ্রমিক শাহজালাল মিয়া (৩৮) তাঁর স্ত্রী, দুই মেয়ে, বোন, বোনজামাই ও ভাগনে জুনায়েদকে নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে রওনা দিয়েছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি-৭ নামের একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২), দুই মেয়ে মিম (৮) ও মাহী (৬), শাহজালালের বোন জামসিদা বেগম (২০), বোনজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাঁদের ছয় মাস বয়সী সন্তান জুনায়েদ। গতকাল দুপুরে জামসিদার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিদের বাড়ি শরীয়তপুরের সখীপুর থানার জাফর আলী মালের কান্দি এলাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর