,

উত্তেজনার মধ্যেই পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রদূত

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলা পাল্টা হামলা ও উত্তপ্ত বাক্য বিনিময় চলছেই দুই দেশের তরফ থেকেই।

শুক্রবার গভীর রাতেও কাশ্মীরে এক ভারতীয় সেনাকে অপহরণ করেছে বিদ্রোহীরা। এতে উত্তেজনা আরও চরমে উঠতে পারে।
এমন পরিস্থিতিতেও আজ শনিবার ইসলামাবাদে যাচ্ছেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত-অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৪০ জন সিআরপিএফ সেনা সদস্য নিহত হন।

এ ঘটনার পর উভয় দেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে অজয় বিসারিয়াকে পরামর্শের জন্য ডেকে পাঠায় নয়াদিল্লি।

পরবর্তীতে ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকেও ডেকে পাঠায় ইসলামাবাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর