,

বাংলাদেশে ১ জিবি ইন্টারনেটে ৮৩ টাকা, ভারতে ১৮ সেন্ট

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে সস্তায় মোবাইল ডাটা কেনার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম। তালিকা অনুযায়ী সবচেয়ে কম দামে মোবাইল ডাটা কেনাবেচা করা হয় ভারতে। বিশ্বের ২৩২টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে তুলনামূলক ওই প্রতিবেদন করেছে ক্যাবল ডটকো ডটইউকে।

যুক্তরাজ্যের ওই প্রতিষ্ঠানের করা সমীক্ষার ভিত্তিতে একটি ইন্টারঅ্যাকটিভ ম্যাপ তৈরি করা হয়েছে। ওই ম্যাপে বাংলাদেশকে ১৩তম অবস্থানে দেখায়। গত বছরের ২৯ অক্টোবর বাংলাদেশের নমুনা তথ্য সংগ্রহ করে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ৪৫ ধরনের পরিকল্পনা পর্যবেক্ষণ করা হয়েছে। বাংলাদেশের এক জিবি ডাটার গড় দাম দেখানো হয়েছে ৯৯ সেন্ট বা ৮৩ টাকা। বিশ্বে এক জিবি ডাটার দাম সবচেয়ে কম ভারতে আর তা ১৮ সেন্ট।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে এখন এক জিবি ডাটার গড় খরচ ৯ ডলারের কাছাকাছি। ব্রিটেনে দিতে হয় ৬ দশমিক ৬৬ মার্কিন ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ দশমিক ৩৬ মার্কিন ডলার। বিশ্বে গড়ে এই এক জিবি ডাটার দাম ৮ দশমিক ৫৩ মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৩০ মিলিয়ন ছাড়িয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীর নিরিখে বিশ্বে এখন ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে চীন।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ১৪ লাখ ২১ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৮ কোটি ৫৬ লাখ ৩০ হাজার। দেশে মোবাইল সংযোগ রয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর