মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সবচেয়ে বড় মসজিদ চালু হলো

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কে চালু হলো দেশটির সবচেয়ে বড় মসজিদ। প্রাচীন নগরী ইস্তাম্বুলে নির্মিত এই মসজিদটির নাম ক্যামলিকা মসজিদ। ছয় বছর আগে নির্মাণ কাজ শুরু হওয়া মসজিদটির কাজ শেষ হয়েছে সম্প্রতি। নান্দনিক সৌন্দর্যের এই মসজিদটিতে এক সাথে ৬৩ হাজার মুসুল্লি।

ইস্তাম্বুল নগরীর মাঝখান দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালীর দক্ষিণ উপকূলে পাহাড়ের ওপর নির্মিত মসজদিটি বৃহস্পতিবার রজব মাসের প্রথম দিন ফজরের নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিতি ছিলেন ‍তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

২০১২ সালে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদেগোনের নির্দেশ মসজিদটি আত্যাধুনিক করে নির্মাণের কাজ শুরু হয়। নামাজের জায়াগা ছাড়াও এতে রয়েছে জাদুঘর, আর্ট গ্যালারি ও বিশাল একটি লাইব্রেরি। পাহাড়ের ওপর এমনভাবে নির্মাণ করা হয়েছে মসজিদটি যাতে ইস্তাম্বুল নগরীর সকল জায়গা থেকে এটিকে দেখা যায়।

১০৭. ১ মিটার উঁচু ছয়টি মিনার রয়েছ মসজিদটিতে। ১০৭১ সালে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে বিজয়ের কথা স্মরণ করে এটি করা হয়েছে। আর ইস্তাম্বুলে বসবাসরত ৭২টি জাতির মানুষের কথাটি মাথায় রেখে সর্বোচ্চ গম্ভুজটির উচ্চতা রাখা হয়েছে ৭২ মিটার।

মসজিদটিতে বিছানোর জন্য ১৭ হাজার বর্গমিটার বিশেষভাবে সম্পূর্ণ হাতে বোনা কার্পেট রাখা হয়েছে। মসজিদের মিম্বরের উচ্চতা ২১ মিটার, যেখানে ইমামের ওঠার জন্য রয়েছে এলিভেটর। একই সাথে ৮টি জানাজা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে মসজিদটিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক