,

ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে, ইনফেকশন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে।

আবু নাসার রিজভী জানান, মন্ত্রী ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন এবং দিন দিন তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া কাদেরের হৃদ্‌যন্ত্র কাজ করছে। তিনি কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে চিকিৎসক সামি চিকিৎসার অগ্রগতি নিয়ে আজ ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

কাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় মেডিকেল বোর্ডের প্রধান ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর