সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে গিয়ে প্রচার চালালেন ছাত্রলীগের জিএস প্রার্থী

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আজ শুক্রবার দুপুরে প্রচার চালিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে দাঁড়িয়ে নিজেদের প্যানেলের পক্ষে ‘ম্যান্ডেট’ চেয়ে বক্তব্য দেন তিনি। গোলাম রাব্বানী ছাত্রলীগের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৫(ছ) ধারায় বলা হয়েছে, কোনো ধর্মীয় উপাসনালয়ে (যেমন: মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

বিশ্ববিদ্যালয়ের মসজিদ হওয়ায় সেখানে মুসল্লিদের বেশির ভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাঁরা ডাকসু নির্বাচনের ভোটার। তাঁদের উদ্দেশে আজ দুপুরে বক্তব্য দেন গোলাম রাব্বানী। বক্তব্যের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য তিনি সবার দোয়া চান।

রাব্বানী বলেন, ‘২৮ বছরের অচলায়তন ভেঙে আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত ও বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত শোভন-রাব্বানী-সাদ্দাম প্যানেলের জন্য আপনাদের দোয়া চাই। ইতিবাচক কাজের মাধ্যমে হাসিমুখে ভালোবাসা দিয়ে আমরা সবার মন জয় করতে চাই। আপনাদের কাছ থেকে ভালোবাসার ম্যান্ডেট চাই। আমি গোলাম রাব্বানী। আমার ব্যালট নম্বর ০৩, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দোয়া করবেন যেন অতীতের ন্যায় ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে পারি।’

তবে জানতে চাইলে মসজিদে ভোট চাওয়ার বিষয়টি কাছে অস্বীকার করেছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, মসজিদে তিনি ভোট চাননি। ওবায়দুল কাদের ও নিজেদের প্যানেলের জন্য দোয়া চেয়েছেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর