,

সৌদি প্রতিনিধি দলকে বিএনপির অভিনন্দন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত সৌদি আরবের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী আজ শুক্রবার দলের পক্ষে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে এনামুল হক চৌধুরী বলেন, ‘তেল শোধন, সার, রেল পরিবহান ও বিমান সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কারখানাসহ বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের জন্য বাংলাদেশে আসা সৌদি প্রতিনিধি দলকে আমাদের উষ্ণ শুভেচ্ছা।’

বিবৃতিতে এনামুল হক চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের প্রবর্তক। তা ছিল বাণিজ্যিক ও কূটনৈতিক। জিয়াউর রহমান সৌদি আরবে বাংলাদেশি শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়ার সময় প্রথম সৌদি আরব সফর করেন। এটা ছিল উভয় দেশের মধ্যকার ভালো সম্পর্কের ফল এবং পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য। বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা বিদেশি মুদ্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছেন।’

বাংলাদেশী প্রবাসীদের জন্য সহজ ও কার্যকর রেমিটেন্স ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক এ উপদেষ্টা। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের পর উভয় দেশের সম্পর্ক আরও নিবিড় ও ঘনিষ্টতা পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সময়ে। খালেদা জিয়ার সময়ে সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি বাংলাদেশে অসংখ্য প্রকল্পে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।’

এনামুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি ছিল তা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা বাণিজ্যিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর ও তাদের বিনিয়োগ আমাদের দেশের সেই সুবিধা অব্যাহত রাখবে।’

এনামুল হক চৌধুরী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর