,

আশুলিয়ায় সুতা তৈরির কারখানার গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় কাজ করার সময় ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক। দগ্ধদের মধ্যে দুইজনকে উত্তরার কামারপাড়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর দগ্ধ অপর তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আজ শুক্রবার ভোররাতে আশুলিয়ার জামগড়া এলাকার ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামের সুতা তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে দুজন হচ্ছে- কারখানাটির ডাইং ইনচার্জ মনির হোসেন ও কালাম। অপর তিনজন হলেন- ডাইং অপারেটর রমজান, নুরু এবং সাজু। এদের মধ্যে রমজান, নুরু ও সাজুর দগ্ধের পরিমাণ যথাক্রমে শতকরা ৪৮, ৩৫ ও ৩০ ভাগ।

কারখানাটির ব্যবস্থাপক রিয়াজুর রহমান জানান, রাতের শিফটে কাজ চলাকালীন সময়ে ডাইং শেষে মেশিন থেকে সুতা বের করার সময় অসাবধানতাবশত ডাইং মেশিনের গরম পানিতে দগ্ধ হন ওই পাঁচ শ্রমিক। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর