,

বুড়িগঙ্গায় নৌকাকে লঞ্চের ধাক্কায় একই পরিবারের ৬ জন নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : বুড়িগঙ্গার সদরঘাটে সুরভী-৭ নামের একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালাল মিয়া (৩৫) নামে ওই পরিবারের আরেক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন-আহত শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮) এবং মাহী (৬)। এ ছাড়া শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের তিন মাসের মেয়ে স্নেহা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়া পরিবারটি লঞ্চে করে শরীয়তপুর যাচ্ছিল।কিন্তু নৌকাটি সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ নামের একটি লঞ্চের পেছন দিকের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়।

এ সময় পাশেই থাকা নৌ পুলিশের একটি টহলদল শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে শাহজালালকে তারা উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ এর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর