,

হিমাচলে পরিবার নিয়ে মাশরাফি

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শত ব্যস্ততার মাঝেও স্ত্রী-সন্তানদের নিয়ে মাঝে মাঝে সময় কাটাতে যান বিভিন্ন দেশে। বর্তমানে এ ক্রিকেট তারকা তার সহধর্মিনী সুমনা হক সুমিসহ সন্তানদের নিয়ে ভারতে অবস্থান করছেন।

মাশরাফির বন্ধু সুমন দাস জানান, গত ৪ মার্চ মাশরাফি তার স্ত্রী-সন্তানদের নিয়ে ভারতে যান সেখান থেকে আগামী ১৪ই মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ভারতের হিমাচল প্রদেশের মানালি এলাকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন সুমনা হক সুমি। সেই ছবিতে দেখা যায়, মাশরাফি তার পরিবার নিয়ে বিভিন্ন দর্শনীয় এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন।

জানাগেছে, মাশরাফি সবসময়ই ব্যস্ত সময় পার করেন। কোন সময়ই তিনি অলস সময় কাটাতে পছন্দ করেন না। কখনও খেলার মাঠে বল হাতে ঝড়ো ইনিংস, কখনও এলাকার সমস্যা নিয়ে ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকায় জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মত বিনিময় আবার কখনও মানুষের সমস্যা দেখতে ছুটে যান তিনি।

শত ব্যস্ততার মাঝেই ভক্তসহ শুভাকাঙ্খীদের সাথে আবদার মেটাতে ছবি- সেলফি তোলার সময় দেন। এত কিছুর মধ্যেও বিভিন্ন দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে বিনোদনে যান বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর