,

৬ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবারের মধ্যে সুনামগঞ্জ-২, কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩, কুড়িগ্রাম-১, সুনামগঞ্জ-১ ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ তাদের এ নির্দেশ দেয়া হয়েছে।

এসব এলাকায় ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা ভোট শুরু হচ্ছে।

আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সহকারী পরিচালক আশাদুল হক। এ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেনকে ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তবে নির্বাচনের পরে তারা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন।

প্রসঙ্গত, ১০ মার্চ থেকে পাঁচ ধাপে এবার উপজেলা ভোট শুরু হচ্ছে। দেশের ৪৯২ উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮৬ টি, দ্বিতীয় ধাপে ১২৪টি, তৃতীয় ধাপে ১২৭টি ও চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোট হবে। জুনে বাকি উপজেলায় ভোটের কথা রয়েছে।

এবার উপজেলা ভোটে চার ধাপ মিলিয়ে ৪৫৯ উপজেলায় ৫৮২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অন্তত ১২২ জন একক প্রার্থী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর