,

১৫ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। দ্বাদশ আসর মাঠে গড়াতে আর তিন মাসও বাকি নেই। এরই মধ্যে দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ আসর শুরুর দেড় মাস আগেই চূড়ান্ত দল দিতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।

ব্যতিক্রম নয় বাংলাদেশ। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আইসিসি। শেষ দিন চূড়ান্ত দল দেবে টাইগাররা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপের আগে আমাদের সব কর্মসূচি ঠিক করা আছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া সময় অনুযায়ী ১৫ এপ্রিল আমরা চূড়ান্ত দল দিয়ে দেব।

ইতিমধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঠিক করা হয়েছে। মূলত খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্যই এ দল করা হয়েছে। তিনি বলেন, নির্বাচকরা বসে প্রাথমিক দলের তালিকা তৈরি করেছি। নিউজিল্যান্ডে সফররত দলের প্রায় সবাই আছেন এ দলে। বিকল্পও রাখা হয়েছে। ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ ও বিপিএল-ডিপিএল মাত করা ব্যাটসম্যান ইয়াসির আলীর প্রাথমিক দলে থাকার ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল আবেদীন।

বাংলাদেশ এখন নিউজিল্যান্ড সফরে ব্যস্ত। সেখান থেকে ফিরে খুব একটা সময় পাবে না টাইগাররা। এসেই গোছগাছ করে নিতে হবে। বিশ্বকাপ শুরুর বেশ আগেই ইউরোপে পাড়ি জমাবে মাশরাফি বাহিনী। ১ মে আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক দলের সঙ্গে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টটিকে বিশ্বকাপ প্রস্তুতির মহড়া হিসেবে নেবেন লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বমঞ্চের সেরা একাদশ বেছে নিতেও কাজে দেবে এ তিন জাতি সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। ২ জুন ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান। এর আগে ইনজুরি হানা দিয়েছে টাইগার শিবিরে। চোটে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ। তামিম ইকবালেরও আছে হালকা চোট। বলা বাহুল্য, ব্যাকআপ রেখেই বিশ্বকাপের দল নির্বাচন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর