সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীকে বিয়ে করতে রাজি হলেই লাখো ডলার মিলবে

news-image

ডেস্ক রিপোর্ট : থাইল্যান্ডের অন্যতম ধনকুবেরের মেয়েকে বিয়ে করতে রাজি হলেই পাত্র পাবেন ১০ লাখ থাই বাথ যা পাউন্ডে ২ লাখ ৪০ হাজারে দাঁড়ায়। আর মার্কিন ডলারে যার মূল ৩ লাখ ডলার। খবর ডেইলি মেইল।

২৬ বছর বয়সী মেয়ে কার্নসিতাকে বিয়ে দেবেন বাবা আরনন রদথংয়। তাই খোঁজা হচ্ছে ভালো ছেলে। যে হবে পরিশ্রমী। আর এমন ছেলে পেলেই তার হাতে সম্পত্তি তুলে দেবেন বাবা।

পত্রিকাটির এক প্রতিবদেনে বলা হয়, চুমফুন প্রদেশে ধনকুবের আরনন রদথংয়। মেয়ে কার্নসিতার বিয়ের জন্য খুঁজছেন ভালো পাত্র। মেয়েকে বিবাহ করতে রাজি হওয়া ছেলেকে তিনি ১০ লাখ থাই বাথ (২ লাখ ৪০ হাজার পাউন্ড) যা ডলারে ৩ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

মেয়ের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই মেয়ের জামাইকে এ অর্থ দেবেন তিনি।

মেয়ে কার্নসিতা ইংরেজি জানেন। তিনি বাবার কৃষিখামারের কাজে সাহায্য করেন। তবে পাত্রের যোগ্যতা নিয়ে তিনি বলেছেন, যে ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবে, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আর তার মেয়েকে সুখে রাখতে হবে।

প্রতিবেদনে বলা হয়, আরনন রদথং মূল্যবান দুরিয়ান ফলের একটি খামারের মালিক। দক্ষিণাঞ্চলীয় থাইল্যান্ডের চুমফন প্রদেশে তার ফলের বাগান। মেয়ে কার্নসিতা ব্যবসায়ও বাবাকে সহায়তা করেন।

কঠোর পরিশ্রমী কেউ আমার ব্যবসার হাল ধরুক উল্লেখ করে রথদং বলেন, ব্যবসায়কে আরও সামনের দিকে নিয়ে যাক। যে ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইবে, আমি মনে করি না তাকে স্নাতক ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি করা ব্যক্তি হতে হবে।

তিনি বলেন, আমি জামাই হিসেবে একজন কঠোর পরিশ্রমী ছেলে চাই। এটাই চাওয়া আর কিছুই না।

অন্য সন্তানদের সম্পত্তি দেবেন না। বরং জামাইকে সম্পত্তি দেওয়ার কথা উল্লেখ করে তিনি রদথং বলেন, যত শিগগিরই মেয়ের জামাই পাব তত তাড়াতাড়ি তার হাতে আমার সম্পদ তুলে দিতে চাই।

কার্নসিতা ইংরেজি ও চীনা ভাষায় কথা বলায় পারদর্শী। কার্নসিতার কখনোই প্রেম করেননি।

কেমন স্বামী চান জানিয়ে মেয়ে কার্নসিতা বলেন, কাউকে যদি বিয়ে করতেই হয়, তবে আমি সেই ছেলেকেই বিয়ে করতে চাইব-যিনি হবেন খুবই পরিশ্রমী, ভালো মানুষ এবং সর্বোপরি নিজের পরিবারকে ভালোবাসবে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর