,

‘যদি একদিন’ যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : আসছে ৮ মার্চ নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরই মধ্যে অভিনব প্রচারণায় দেখা গেছে জনপ্রিয় গায়ক ও ছবিটির নায়ক তাহসান খানকে। ছবির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরাও প্রচারণায় অংশ নিয়েছেন। তাহসানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

শুক্রবার থেকে ছবিটি স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), শাহিন (ঢাকা), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), মণিহার (যশোর), সেনা (সাভার, ঢাকা), পান্না (মুকতারপুর), রানিমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), নিউ মেট্রো (নারায়নগঞ্জ)সহ আরও বেশ কয়েকটি সিনেমা হলে প্রদর্শিত হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিনেমা হল বুকিং চলছে।

উল্লেখ্য, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটিতে ছবিতে তাহসান-শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর