,

মৃত্যুর হুমকি দিলেন স্ত্রী টুইঙ্কেল

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয়কে মৃত্যুর হুমকি দিয়েছেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না। দীর্ঘ ১৮ বছরের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কেল। সম্প্রতি স্বামীর কর্মকাণ্ডে বেশ রেগেছেন চটেছেন টুইঙ্কেল। ভীষণ রেগেই অক্ষয় বাড়ি ফিরলে তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন তিনি।

দ্যা ইন্ড নামে একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। এই ওয়েব সিরিজে থাকবে বেশকিছু অ্যাকশন দৃশ্য। সম্প্রতি এই ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে ভয়ানক স্টান্ট করতে দেখা যায় অক্ষয়কে। গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাঁটেন অক্ষয়।

এই ভয়াবহ স্টান্টের ভিডিও স্ত্রী টুইঙ্কেলের চোখে পড়তেই বেজায় রেগে যান তিনি। প্রকাশ্যেই অক্ষয়কে হুমকি দিয়ে জানান, ‘এক্ষেত্রে তুমি যদি বেঁচেও যাও তা হলেও আমি বাড়ি ফিরলেই তোমাকে মেরে ফেলব।’

টুইঙ্কেলের এমন টুইটে মজা পেয়েছেন অক্ষয় ভক্তরা। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে অক্ষয় ঘরে ফেরার পর তার কী হাল হয়।

এদিকে সিনেমা থেকে হঠাৎ ওয়েভ সিরিজে কাজ করা প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এ বছর কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। তারই ফাঁকে একটি ওয়েব সিরিজেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণটা হল আমার ছেলে আরব। ওর দাবি বর্তমান প্রজন্মের জন্যও আমি কিছু কাজ করি, তাই ওয়েব সিরিজে কাজ করার সিদ্ধান্ত নিলাম।’

গায়ে আগুন লাগিয়ে অক্ষয়ের ভয়ানক স্টান্ট করা প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, এবিষয়ে সমস্ত সুরক্ষা নিয়ে তবেই এই স্টান্ট করা হয়েছে। পাশাপাশি স্টান্টের জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়মও মানা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর