,

ঢাকা মহানগর জজ কোর্টের লিফট ছিঁড়ে আহত ১২

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

আহতদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেকে ভর্তি আহতের নাম জানা গেছে। তারা হলেন- হাজিরা দিতে আসা আসামি সুজন (২২), আইনজীবী সোয়াদ (৩৫), পেশকার সুমন (২৫), আইনজীবী মিঠু (৩৫), লিফটম্যান জাহাঙ্গীর (৫০), আইনজীবী আইয়ুব আলী (৫৮) ও আইনজীবী সুলতান আহমেদ (৩১)।

পঙ্গ হাসপাতালে ভর্তি একজনের নাম জানা গেছে। তিনি হলেন- আইনজীবী শামসুন্নাহার। তার বাম পায়ে আঘাত পেয়েছেন।

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের কেউ মাথায়, কেউ ঘারে কেউ কোমড়ে আঘাত পেয়েছেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত।

লালবাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, আহত ১২ জনের মধ্যে ৮ জন ঢাকা মেডিকেলে ৩ জন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে ছয়জন আইনজীবী, একজন কোর্ট স্টাফ ও লিফটম্যান রয়েছেন। বাকিরা বিচারপ্রার্থী।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ মো. তানভীর আলম বলেন, লিফটি ১৯৮০ সালের। এর ধারণক্ষমতা ৮ জন। এটি রশিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান মেইনট্যান্স করে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর