,

কসবা- আখাউড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ার‌ম্যান হচ্ছেন 

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন ও আবুল কাশেম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বুধবার (৬ মার্চ) বিকেল পর্যন্ত যাচাই-বাছাইয়ে কসবা উপজেলায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী শাহীনুল হকের মনোনয়ন বাদ পড়ে। প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জাল করে দেওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে শাহীনুল জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যায় তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।কসবায় শুধু আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন মনোনয়ন দাখিল করেন। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের একান্ত ব্যক্তিগত সহকারী। আর পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় একজন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে আখাউড়ায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তার মনোনয়ন ছিনতাই করে নেওয়া হয়। ফলে সেখানে মনোনয়নপত্র জমা পড়ে কেবল আবুল কাশেম ভূঁইয়ার। এ নিয়ে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও তা রাখেননি ওই কর্মকর্তা। তবে এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়া, ছগির আহমেদ, ফখরুল ইসলাম খান ও আবদূন নূরের মনোনয়নপত্র বাতিল হয়। দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকিয়া সুলতানা ও সাথীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলা নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, কসবা, আখাউড়া, নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ। এসব উপজেলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য চেয়ারম্যান পদে ২৩ জন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে