,

বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে জিরোনার ঘরে কাতালান কাপ

news-image

স্পোর্টস ডেস্ক : কাতালান সুপার কাপের এবারের আসরে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে জিরোনা। যদিও এ ম্যাচে মেসি-সুয়ারেজসহ বিশ্রাম দেওয়া হয় দলের সেরা একাদশের প্রায় সব ফুটবলারকে। লা লিগার সেরা দুটি কাতালুনিয়া ক্লাবকে নিয়ে আয়োজন হয় কাতালান সুপার কাপ।

গতকাল বুধবার নোভা ক্রু আলটাতে ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানি পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান। প্রতিপক্ষের মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস বার্সার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে সেখান থেকে ৬৯ মিনিটে গোলটি আদায় করে নেন উরুগুয়ের স্ট্রাইকার।

২০১৪ সাল থেকে এই ফরম্যাটের চার আসরের মধ্যে বার্সা দুটি শিরোপা জিতেছে। আর এবারের জিরোনার আগে ২০১৬ সালে এসপানিওল ট্রফির উৎসব করেছিল। এই আসরে লিগে বার্সা শীর্ষে আর জিরোনার অবস্থান দশম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর