,

উপজেলা নির্বাচন : ১৪ থেকে ১৭ জনের ফোর্স কেন্দ্রে থাকবে

news-image

নিউজ ডেস্ক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। গুরুত্ব বিবেচনায় কেন্দ্র ভেদে ১৪ থেকে ১৭ জনের ফোর্স মোতায়েন রাখা হবে।

প্রথম ধাপে আগামী ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটের দুই দিন আগে, ভোটের দিন ও ভোটের পরের দিন এবং যাতায়াত-অন্যান্য কাজের জন্য একদিন; মোট পাঁচদিন মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশনের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ নিয়োগ করা হবে। ব্যাটালিয়ন আনসার সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে মোবাইল টিমে দায়িত্ব পালন করবে। তারা ভোটগ্রহণের দুই দিন পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন মোট ৫ পাঁচ দিন মাঠে থাকবে।

এছাড়া ভোটের আগে পরে মোট চারদিন গ্রাম পুলিশ সার্বক্ষণিক ভোটকেন্দ্র পাহারায় থাকবে। পুলিশ সুপার গুরুত্ব বিবেচনায় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ভোটকেন্দ্রে পুলিশ ও আসনার সদস্যের সংখ্যা কমাতে-বাড়াতে পারবেন।

সমতলের ভোটকেন্দ্রগুলোর মধ্যে সাধারণ ভোটকেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৪ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জনের ফোর্সে মোতায়েন থাকবে। এছাড়া পার্বত্য ও বিশেষ এলাকার সাধারণ ভোটকেন্দ্রে ১৫ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন ফোর্স মোতায়েন থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো