,

শপথ নিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ও কাউন্সিলররা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করেন তিনি। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলরও আজ শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলর শপথ নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ধানমন্ডিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বেলা সাড়ে ১২ টায় বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে নবনির্বাচিত কাউন্সিলর ও মেয়রের।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর