,

যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

news-image

নিউজ ডেস্ক : মেট্রোরেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবারও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা এই সংযোগ বন্ধ থাকবে।

মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাস সরবারহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সূত্র জানিয়েছে, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সে এলাকাগুলো হলো- চুনকুটিয়া, সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেণ্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত আলী পেপার্স মিলসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো