,

ঐতিহাসিক ৭ মার্চ আজ

news-image

আজ ঐতিহাসিক সাত মার্চ। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে দিয়েছিলেন স্বাধীনতার নির্দেশনা। তার অনলবর্ষী ভাষণে ঐক্যবদ্ধ হয়েছিল সমগ্র জাতি। ঐতিহাসিক সাত মার্চের ভাষণের পর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বিশ্বমানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার ৪৮ বছরেও বঙ্গবন্ধুর ১৮ মিনিট ৩১ সেকেন্ড ভাষণের আবেদন এতটুকু কমেনি।

৭০ এর ডিসেম্বরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন। মার্চের এক তারিখে তিনি জাতীয় পরিষদের অধিবেশন ভেঙে দেয়ার ঘোষণা দিলে সমগ্র পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে। শুরু হয় হরতাল, অবরোধসহ অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু ঘোষণা দেন, ৭ মার্চ রোববার রেসকোর্স ময়দানের জনসভায় পরবর্তী কর্মপন্থা ঘোষণা হবে।

সাত মার্চ সকাল থেকেই জনস্রোত মিলিত হয় ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যা আজকের সোহরাওয়ার্দী উদ্যান। ১০ লক্ষাধিক মানুষ বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ পরবর্তী নির্দেশনা শোনার অপেক্ষায়। বেলা তিনটার কিছু পরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে রওনা দিয়ে জনসভায় আসেন বঙ্গবন্ধু।ছাত্রসমাজসহ দলের ভেতর থেকে স্বাধীনতার ঘোষণা দেয়ার চাপ, আর সেটি দিলে জনসভায় বোমা পড়বে.. সামরিক জান্তার হুমকি। এমন কঠিন সংকটের মধ্যেই বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দেন।

বঙ্গবন্ধুর সহচর তোফায়েল আহমেদ বলেন, মঞ্চে দাড়িয়ে যদি বলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ওখানে বোমা পড়তো। লক্ষ লক্ষ মানুষ মারা যেত। আন্তর্জাতিক বিশ্ব বঙ্গবন্ধুকে দোষারোপ করতো। সেজন্য বঙ্গবন্ধু সুচিন্তিতভাবে বক্তব্য দিয়েছেন। চারটি শর্ত আরোপ করলেন।শুধু শর্ত দিয়েই শেষ করলেন না, বাঙালী জাতির চূড়ান্ত মুক্তির নির্দেশনাও দেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর সহচর তোফায়েল আহমেদ আরো বলেন, পাকিস্তানী গোয়েন্দারা রিপোর্ট প্রদান করলেন, চতুর শেখ মুজিব। চতুরতার সাথে বক্তৃতা করে গেলো। একদিকে স্বাধীনতার ঘোষণা দিযে গেলো, অপর দিকে চারটি শর্ত আরোপ করে পাকিস্তান ভাঙ্গার দায় নিলেন না। যার কারণে ইয়াহিয়া খান হত্যাযজ্ঞ শুরু করলে বিশ্ব বিবেক বাংলাদেশকে সমর্থন দিলো।

ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে ২০১৭ সালে অক্টোবরে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর