,

অভাবনীয় উপকার পরিমাণ মতো গাঁজা সেবনে!

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে গাঁজাকে মাদক হিসেবে ধরা হলেও স্বাস্থ্যসুরক্ষায় এর রয়েছে অনবদ্য ভূমিকা। প্রাচীন কালে বিভিন্ন চিকিৎসায় গাঁজা ব্যবহার করা হতো। তবে গাঁজার নেশা হলে, বা সে নেশা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জীবনে বিপদ ডেকে আনতে পারে। অবশ্য, গবেষকরা বলছেন পরিমাণ মতো গাঁজা ওষুধ হিসেবে সেবন করলে নাকি অনেক উপকার।

মৃগীরোগে ব্যবহার
নির্দিষ্ট পরিমাণে গাঁজা নিলে মৃগী জাতীয় স্নায়ু রোগ থেকে দূরে থাকা যায়। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ২০১৩ সালেই তাদের এই গবেষণা, ফার্মাকোলজি এন্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স জার্নালে প্রকাশিত হয়।

গ্লুকোমায় উপকার
প্রায় ১০ বছর আগে এই বিষয়টি জানা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইন্সটিটিউট জানায়, গ্লুকোমা চোখের এমন এক রোগ যাতে অন্ধত্ব আনে। কিন্তু গাঁজা গ্লুকোমা রোধে সাহায্য করে।

অ্যালঝাইমার বা স্মৃতিভ্রংশ রোগ থেকে মুক্তি
গাঁজা মস্তিস্ককে দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়া থেকে রক্ষা করে। এমনটাই জানিয়েছেন দ্য জার্নাল অব অ্যালঝাইমার ডিজিজ।

ক্যানসার চিকিৎসায় ব্যবহার
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যানসার বিষয়ক ওয়েবসাইট ক্যানসার অর্গ-এ জানানো হয় গাঁজা অনেক সময় টিউমারের ঝুঁকি কমিয়ে প্রতিরোধকের ভূমিকা পালন করে।

কেমোথেরাপির ক্ষতি কমায়
ক্যানসার রোগীদের অনেক ক্ষেত্রে কেমোথেরাপি নিতে হয়। এক্ষেত্রে গাঁজা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। এছাড়া কেমোথেরাপির অনেক ক্ষতি লাঘব করে। ইউএস এজেন্সি ফর ড্রাগ জানিয়েছে এই তথ্য।

স্ট্রোক ঝুঁকি কমায়
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটিংহাম জানায়, গাঁজা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়তা করে। ফলে স্ট্রোকের ঝুঁকি কমে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর