,

ভাইস চেয়ারম্যান হয়েও যে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় আমি সেটি প্রমাণ করতে চাই : সেলিম পারভেজ

news-image

পঞ্চম আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সেলিম পারভেজ বলেছেন, অনেকের ধারণা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে উন্নয়নে ভূমিকা রাখার তেমন সুযোগ নেই। আমাদের উপজেলায় অতীতে যারা এ পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের যথাযথ ভূমিকা পালন না করতে পারার জন্যই সাধারণ মানুষের মনে এমন ধারনা বদ্ধমূল হয়েছে। অথচ সৃজনশীল চিন্তা, সততা ও যোগ্যতা থাকলে ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েও এলাকার উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আল্লাহর ইচ্ছায় জনগণ ভোট দিয়ে সুযোগ করে দিলে আমি সেটি প্রমাণ করতে চাই।

বুধবার সকালে বাছাইয়ের পর রিটার্নিং অফিসার কতৃক মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা নির্বাচন অফিসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথাগুলি বলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।

সেলিম পারভেজ আরো বলেন, দীর্ঘদিন সাংবাদিকতার সুবাধে এলাকার বিভিন্ন সমস্যা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে আদৌ এসব সমস্যার সমাধান হয়ে উঠছেনা। তাই এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বিগত দুটি নির্বাচনে রাজনৈতিক নানা মেরুকরণের ফলে অতি সামান্য ভোটে আমি বিজয়ী হতে পারিনি। তবে উপজেলার সর্বস্তরের মানুষের অকুন্ঠ ভালবাসা পেয়েছি।

এবারও এলাকার উন্নয়নে ভূমিকা রাখব, গণমানুষের জন্য কাজ করবো- এমন আশা বুকে নিয়ে তৃতীবারের মতো ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কারণ, কাজের জন্য একটি নুন্যতম পজিশন দরকার হয়। আমি জানি এলাকাবাসী আমাকে হৃদয় থেকে ভালবাসে। আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে সরাসরি উন্নয়ন কাজে অংশ নেয়ার সুযোগ করে দিলে আমি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হব ইনশা আল্লাহ।

উলে­খ্য, সেলিম পারভেজ দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি এ দীর্ঘ সময়ে দেশের খ্যতনামা বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদ মাধ্যমে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও সক্রীয়ভাবে এ পেশায় নিয়োজিত রয়েছেন। তার সম্পাদনায় প্রকাশিত ‘দৈনিক একুশে আলো’ জেলার শীর্ষ ও জনপ্রিয় পত্রিকার একটি। এছাড়াও সেলিম পারভেজ আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নলিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে অধিষ্টিত রয়েছেন। সাংবাদিকতার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। তিনি নিজ গ্রাম উপজেলার খোলাপাড়ায় হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী