,

যেনে নিন পেয়ারার পুষ্টিগুণ

news-image

অনলাইন ডেস্ক : সুস্বাদু ফল পেয়ারা পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে। এ ছাড়াও পেয়ারাতে রয়েছে ক্যারোটিন ও নানা রকম খনিজ। ভিটামিনের চাহিদা পূরণ করতে চাইলে নিয়মিত পেয়ারা খাওয়া যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই ফলের নানা পুষ্টিগুণ:

► পেয়ারা ভিটামিন ‘সি’র ভালো উৎস। ভিটামিন সি মুখগহ্বর, দাঁত ও মাড়ি সুস্থ রাখে। পাশাপাশি বিপাকেও সাহায্য করে।

► সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না; এটি প্রথমে ক্যারোটিনরূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয়। ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে।

► প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ০.২১ মিলিগ্রাম ভিটামিন বি ১ ও ০.০৯ মিলিগ্রাম বি ২ পাওয়া যায়। এসব ভিটামিনের অভাবে বেরিবেরি ও মুখের ঘা-জনিত নানারকম অসুখ হতে পারে।

► প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ৭৬ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস থেকে খাদ্যশক্তি পেতে প্রতিদিন একটি পেয়ারা খাওয়া যেতে পারে।

► প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ১.৪ গ্রাম প্রোটিন ও ১.১ গ্রাম স্নেহ পাওয়া যায়।

► প্রতি ১০০ গ্রাম পেয়ারায় পাওয়া যায় ১৫.২ গ্রাম কার্বোহাইড্রেট। এটি শরীরের অভ্যন্তরীণ কার্যকলাপে সাহায্য করে। তা ছাড়া ফলের পেকটিন ও সেলুলোজ রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

► পেয়ারা নানারকম খনিজ উপাদানে ভরপুর। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ০.৬ গ্রাম মিনারেল, ০.০৩ মিলিগ্রাম থায়ামিন, ০.০৩ মিলিগ্রাম রিবোফ্লেভিন, ১.৪ মিলিগ্রাম আয়রন, ২৮ মিলিগ্রাম ফসফরাস ও ২০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

► নানা পুষ্টিগুণে ভরপুর পেয়ারা শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সূত্র: হেলথলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর