,

চীনা সেনাদের রাশিয়া প্রশিক্ষণ দিচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চালাতে

news-image

অনলাইন ডেস্ক : চীনা সেনাদেরকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দিতে যাচ্ছে রাশিয়া। মস্কো যখন চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করতে যাচ্ছে। তখন দেশটির তরফ থেকে এ কথা জানানো হয়।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে চীনের অন্তত ১০০ সেনা ওই প্রশিক্ষণ নেবে।

এস-৪০০’র দ্বিতীয় চালান চলতি বছরের মাঝামাঝি সময়ে চীনের কাছে হস্তান্তর করা হবে। ২০১৪ সালে চীন চার থেকে ছয়টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রেজিমেন্টাল ইউনিটের অর্ডার দিয়েছিল। এজন্য চীনকে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হচ্ছে। চীন হচ্ছে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম বিদেশি ক্রেতা।
চীনকে এস-৪০০’র প্রথম ইউনিটের চালান হস্তান্তর করা হয়েছে গত বছরে। এর সঙ্গে সংশ্লিষ্ট সেনাদেরকে রাশিয়া প্রশিক্ষণ দিয়েছে এবং তারা সফলতার সঙ্গে এ ব্যবস্থা পরিচালনার পরীক্ষা চালিয়েছে।

তাস জানিয়েছে, এস-৪০০’র একেকটি ইউনিটে রয়েছে একটি কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সম্পত্তি।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ৪০০ কিলোমিটার বা ২৪৮ মাইল দূরের এবং ৩০ কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। এ ব্যবস্থা যুদ্ধবিমান এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া, ভূমি-ভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও এস-৪০০ ব্যবহার করা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর