মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের বাস উল্টে আহত ৫০

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোড মোড়স্থ মেন্দি মিয়ার বাড়ি সংলগ্ন মহাসড়কে পিকনিকের বাস উল্টে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হাত পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তবে সবাই আশংকামুক্ত বলে জানান কর্তব্যরতচিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

সরেজমিন পরিদর্শনে গেলে হাসপাতাল অভ্যন্তরে এক হৃদয় বিদারক দৃশ্য নজরে পড়ে। স্থানে বসে ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছিল। ছাত্রছাত্রীদের কান্নাকাটিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। আশপাশের অনেকেই দৌঁড়ে তাদের দেখতে আসেন। দ্রুত হাসপাতালে ছুটে যান ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মূ। এর আগে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, শেরপুর জেলার শ্রীবর্দি হাসান শাহরিয়ার কিন্ডারগার্টেনের ছোট বড় প্রায় দেড়শ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক দুইটি বাসে করে বুধবার সকালে ঢাকা চিড়িয়াখানায় পিকনিকে যান। পিকনিক শেষে ফেরার পথে ফুলপুর শেরপুর রোড মোড়স্থ মেন্দি মিয়ার বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

এ সময় বাসের হেলপার ড্রাইভিং করছিল বলে অভিযোগ করেন ওই স্কুলের শিক্ষক বিকাশ বর্মন। অভিভাবক আজিজুর রহমান বলেন, প্রতি গাড়িতে ছোট বড় প্রায় ৭০ থেকে ৭৫ জন যাত্রী ছিল। পরে হঠাৎ চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক