,

চঞ্চল-মিম ওয়েব সিরিজে

news-image

বিনোদন প্রতিবেদক : ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন গোলাম সোহবার দোদুল।

চঞ্চল চৌধুরী বলেন, ‘এখন অনলাইনের যুগ। বিশ্বের নামীদামি তারকার সবাই এখন ওয়েব সিরিজ করছে। এর আগে ওয়েব সিরিজ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললেও, এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করব।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘দোদুল ভাইয়ের কাজ মানেই আলাদা কিছু। এই ওয়েব সিরিজে আমার অভিনয়ের অনেক জায়গা আছে।’

নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজের গল্প প্রসঙ্গে নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘পুরান ঢাকার পুরনো এক বাড়িতে, অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ ৩ দিনের জন্য বাড়িটা ভাড়া নেয় এবং ৭ দিনের অগ্রিম টাকা দিয়ে দেয়। বাড়িওয়ালা চলে যাবার পর কাজের বুয়াকে চিনি-দুধ ছাড়া কড়া লিকারের চা দিতে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি তার মেকআপ তুলতে শুরু করে। মেকআপ তোলার পর দেখা যায় তিনি বৃদ্ধ নন। তরুণ যুবক। নাম মীর্জা এলিয়াদ, পেশায় ব্লগার। কিন্তু অনলাইন দুনিয়া তাকে চেনে বিভিন্ন নামে। অনলাইনের এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজ আর রাষ্ট্র বিরোধী লোকের মুখোশ উন্মোচন করাই তার কাজ। ওয়েব সিরিজে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন তাবাসসুম চরিত্রে।’

নির্মাতা আরও জানান, আগামী ১০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হবে। শিগগিরই এটি দেখা যাবে বায়োস্কোপে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর