,

বিএনপি থেকে আরও ৩ নেতা বহিষ্কার

news-image

নিউজ ডেস্ক : দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বুধবার আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এই নিয়ে ছয় দফায় বহিষ্কারের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে।

সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় প্রথম দফায় সাত জন, দ্বিতীয় দফায় তিন জন, তৃতীয় দফায় একজন এবং চতুর্থ দফায় ৮২ জন, পঞ্চম দফায় নয় জনকে বহিষ্কার করে বিএনপি।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ অংশ নিলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

এ সংক্রান্ত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেহানা বেগম হাসনা, নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলা বিএনপি নেতা মির্জা পারভেজ এবং মনোয়ারা বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর