,

পিস্তলসহ বিমান বন্দরে প্রবেশ নিয়ে অবশেষে যা বললেন ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন : কিছুদিন আগেই শাহ আমানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ময়ূরপঙ্খী ‘ছিনতাই’ চেষ্টার ঘটনা ঘটে। সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্নের সম্মুখীন হলো বাংলাদেশ বিমান। চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি ব্যাগে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি।

এরপর নভো এয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান তার সঙ্গে পিস্তল আছে যা স্ক্যানারে ধরা পড়েনি। তিনি পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী, কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য, লাইটার, দিয়াশলাই, ধারালো কিছু এমনকি সামান্য নেইলকাটার কিংবা কান পরিষ্কার করার ধাতব কাঠি নিয়েও বিমানে ওঠা যায় না। যাত্রীর হাতব্যাগ ও শরীর তল্লাশির সময় এ জাতীয় দ্রব্য ধরা পড়লে সেগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে কথা হলে নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ কিছুদিন আগেই বিমান ছিন্তাইয়ের ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু এরপর নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? কিছুদিন পরই এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি ভালো মানুষের মতো পিস্তলের বিষয়টা নিরাপত্তাকর্মীদের কাছে বলেছি। আমি না হলে যদি কোনো সন্ত্রাসী হতো, তা হলে কী হতো?’

তিনি আরো বলেন, ‘আমি আসলে ভুল করে পিস্তল সঙ্গে নিয়ে এসেছিলাম। তবে বিষয়টি আমি চেপে যেতে পারতাম, যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা হলে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। পরে তো নিরাপত্তাকর্মীদের বলেছি। কালই দেখি ঘটনাটি গণমাধ্যমে চলে এসেছে। বুঝতে পারছি না কীভাবে খবরটি ছড়াল।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটে খেলনা পিস্তল নিয়ে উঠে বিমান ‘ছিনতাইয়ের’ চেষ্টা করেন পলাশ আহমেদ নামে এক যুবক। তখন তার সঙ্গে থাকা খেলনা পিস্তলটি ধরা পড়েনি শাহজালালের স্ক্যানিং মেশিনে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর