,

পাক-ভারত সীমান্তে ফের প্রচণ্ড গোলাগুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলে (এলওসি) বুধবার ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা দাবি করছেন, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনবার সীমান্ত চুক্তি লংঘন করলো পাকিস্তান।

ভারতের প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটায় সীমান্তের ওপারে থাকা সেনারা ভারতের নওশেরা ও সুন্দেরবানি সেক্টরের সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। সীমান্ত চুক্তি লংঘন করায় ভারতীয় সেনারাও এমন হামলার জবাব দিয়েছে।’

তাছাড়া গত মঙ্গলবার কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি ও রাজৌরি জেলার নওশেরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। দুই পক্ষের ওই পাল্টাপাল্টি গোলাগুলিতে রাজৌরির কালা নামক স্থানে ভারতীয় এক সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়।

গত মঙ্গলবার সুন্দেরবেরিতে দুই পক্ষের মধ্যে যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হয় তা রাত সাড়ে দশটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত চলে। কর্তৃপক্ষ ওই দুই জেলার সীমান্তের পাঁচ কিলোমিটারের ভেতরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে।

অপরদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছেন, ‘নয়াদিল্লি নিয়মিতই সীমান্ত আইন লংঘন করছে। তাদের সেনাদের এমন গোলাবর্ষণের ঘটনা চলতে থাকলে পাকিস্তানও ভারতীয় হামলার জবাব দিতে প্রস্তুত আছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো