,

রিয়ালকে সুয়ারেজ-পুয়োলের খোঁচা

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আয়াক্স। এ নিয়ে বার্নাব্যুতে টানা চার ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ইতিহাসে ঘরের মাঠে টানা চার ম্যাচ হারের রেকর্ড আছে আগে মাত্র দু’বার। এছাড়া টানা তিনবারের ইউরোপ সেরাদের শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছে নেদারল্যান্ডসের এই ক্লাব।

এ নিয়ে তেরো বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল পারলো না রিয়াল মাদ্রিদ। এক সপ্তাহের ব্যবধানে ঘরের মাঠে তাদের তিনটি শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল। চ্যাম্পিয়নস লিগের তেরোবারের শিরোপাধারীদের ঘরের মাঠে নকআউট পর্বে এতো বড় হারের স্বাদ আগে কখনও নিতে হয়নি।

রিয়াল মাদ্রিদ এর আগে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার কাছে হেরে বিদায় নিয়েছে। লা লিগায় আছে তৃতীয় অবস্থানে। বার্সার থেকে পিছিয়ে গেছে ১২ পয়েন্ট। স্বভাবতই রিয়াল মাদ্রিদের এই খারাপ দিয়ে মহাখুশি বার্সেলোনা ভক্তরা। কথায় আছে না, কারো ঘর পোড়ে কেউ ফু দেয়। বার্সা সমর্থকরা রিয়াল মাদ্রিদের পোড়া ঘরে সেভাবেই বাতাস দিচ্ছে। শুধু ভক্ত নয়, বার্সার সাবেক-বর্তমান ফুটবলাররাও কম যান না।

রিয়ালের হারের পর সুয়ারেজ যেমন টুইট করেছেন, ‘অভিনন্দন। আমি কিন্তু সবসময়ই আয়াক্সের ভক্ত।’ সুয়ারেজ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আয়াক্সের হয়ে খেলেছেন। সেখানে দারুণ সফল ছিলেন তিনি। ১১০ ম্যাচ খেলে করেন ৮১ গোল। পরে লিভারপুলের হয়ে ১১০ ম্যাচে ৬৯ গোল করে বার্সায় যোগ দেন উরুগুয়ে স্ট্রাইকার।

ওদিকে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে আয়াক্স দুর্দান্তভাবে হারানোয় তাদের অভিনন্দন জানিয়েছেন সাবেক বার্সা ডিফেন্ডার কার্লোস পুয়োলও। ২২ বছর পরে আয়াক্স চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ নিয়ে পুয়োল টুইট করেন, ‘আয়াক্সকে অভিনন্দন দিতেই হবে। শুধু জয়ের জন্য নয়। বরং রিয়ালের বিপক্ষে তারা যেভাবে জিতেছে তার জন্য।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর