,

খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির মানববন্ধন

news-image

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মফিকুল হাসান তৃপ্তি, মোস্তাফিজুর রহমান বাবুল ও কাজী আবুল বাশার।

এর আগে, বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর