,

উত্তর কোরিয়ায় ব্যাপক খাদ্য সংকটের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় বিগত এক দশকের বেশি সময়ের মধ্যে গত বছর সবচেয়ে কম খাদ্য উৎপাদন হয়েছে। আবাদি জমির ঘাটতি ও অপর্যাপ্ত চাষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ফসল উৎপাদন কম হয়েছে। বুধবার জাতিসংঘ একথা জানায়। এতে করে দেশটির মধ্যে ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। খবর এএফপি’র।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ায় ব্যাপক খাদ্য ঘাটতির করণে তারা এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে।

জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়া গত বছর মাত্র ৪৯ লাখ ৫০ টন খাদ্য উৎপাদন করে। ২০১৯ সালের জন্য তাদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন এ উৎপাদন তার চেয়ে ৫ লাখ টন কম।

উত্তর কোরিয়ায় ব্যাপক খাদ্য সংকটের আশঙ্কা

উত্তর কোরিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক তপন মিশ্র এক বিবৃতিতে বলেন, এক দশকের বেশি সময়ের মধ্যে এটি ছিল উত্তর কোরিয়ার সবচেয়ে কম খাদ্য উৎপাদন।

এরফলে দেশটির ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে উত্তর কোরিয়ার এক কোটি ৯ লাখ মানুষের জন্য মানবিক সাহায্য প্রয়োজন হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর