,

চকবাজার অগ্নিকাণ্ডে নিখোঁজ বৃষ্টির মরদেহ শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : চকবাজারে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি আর বেঁচে নেই। ২০ ফেব্রুয়ারির রাতের সেই ভয়বাহ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে তার দেহ।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।

শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ১১ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নয়জন পুরুষ ও দুইজন নারী। এক নারীর নাম ফাতেমাতুজ জোহরা বৃষ্টি এবং অপরজনের নাম নাসরিন জাহান।

নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তির অনুষ্ঠান থেকে ফিরছিলেন দুই বান্ধবী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও রেহনুমা দোলা।

পরিবারের সদস্যদের সঙ্গে বৃষ্টির সর্বশেষ কথা হয় রাত ১০টা ০৪ মিনিটে। চকবাজারে আগুন লাগে ১০টা ৩৮ মিনিটে। এরপর থেকে বৃষ্টি ও দোলা নিখোঁজ। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধ পেয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহায়তায় নিখোঁজ দুজনের মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশেই ছিল তাদের অবস্থান।

আবার আগুনের ঘটনাস্থলের কাছের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃষ্টি ও দোলা ১০টা ২৬ মিনিটে চুড়িহাট্টার দিকেই যাচ্ছেন। অর্থাৎ আগুনে তাদের হতাহত হওয়ার শঙ্কাই বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর