,

ইন্দোনেশিয়ায় খনিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে গত সপ্তাহে স্বর্ণ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মঙ্গলবার এই ভয়াবহ দুর্ঘটনার সময় সেখানে মোট কতজন কাজ করছিল তা জানা যায়নি। সুলাওয়েসি দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। আহত থাকায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নুগরোহো বলেন, ‘উদ্ধারকারী দলের সদস্যরা সোমবার থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, দুটি খননযন্ত্রের সাহায্যে ধ্বংসস্তুপ পরিষ্কার করে লাশের সন্ধানে তল্লাশী চলছে।

প্রথম কয়েকদিন নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীদের হাত দিয়েই খনন কাজ চালিয়ে আটকা পড়াদের কাছে যেতে হয়েছিল।

উদ্ধারকর্মীদের উপর পাথর পড়তে থাকায় নিরাপত্তার কারণে মঙ্গলবার উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ কিছু সময়ের জন্য স্থগিত রাখে।

উদ্ধারকারী সংস্থাগুলোর ধারণা খনির ভেতরে ৫০ থেকে ১শ শ্রমিক কাজ করছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর