,

সরাইলে গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, হবিগঞ্জ মাধবপুরের মৃত আঃ নুরের ছেলে মোঃ আব্দুস সালাম (২৫) এবং মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাঈম হোসেন (২০)।

র‍্যাব জানায়, বুধবার ৬ মার্চ সকালে সিলেট হতে মাদক নিয়ে ঢাকা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের চৌরঙ্গী এলাকায় (ঢাকা মেট্রো-খ-১১-২৪৮৩) সাদা রংয়ের প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে র‍্যাব জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী