,

এবার শাহজালাল বিমান বন্দরে পিস্তল নিয়ে প্রবেশ করলেন ইলিয়াস কাঞ্চন

news-image

নিউজ ডেস্ক : তুমুল আলোচিত খেলনা পিস্তল নিয়ে চট্টগ্রামের বিমান ছিনতাই-চেষ্টার ঘটনার রেশ না কাটতেই এবার সত্যিকারের পিস্তল নিয়ে বিনা বাধায় শাহজালালের স্ক্যানার মেশিন পার হলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার বিকেলে নভো এয়ারের একটি ফ্লাইটে তার চট্টগ্রাম যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান জানান, “দুপুর আনুমানিক একটার দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার দুই সহযোগীসহ নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে যাচ্ছিলেন। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেট দিয়ে প্রবেশের সময় স্ক্যানার মেশিনে তিনি চেক করাননি। পরে তিনি নিজেই নিরাপত্তাকর্মীদের কাছে ফিরে এসে জানান, আমার কাছে একটি লাইসেন্স করা পিস্তল রয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।” বেবিচক পরিচালক আরও জানান, “পরে ইলিয়াস কাঞ্চন লিখিতভাবে আবেদন করলে তাকে পিস্তলসহ বিমানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার আরো দুই ব্যক্তি বৈধ অস্ত্র নিয়ে বিমানে চট্টগ্রাম গিয়েছেন। নভো এয়ারের এক কর্মকর্তা জানান, ‍‌ইলিয়াস কাঞ্চন পিস্তল নিয়ে বিমানে ওঠেননি। সিকিউরিটি গেট পার হয়েছিলেন কেবল। এ বিষয়ে ইলয়াস কাঞ্চন বলেন, এতে দেশের নিরাপত্তা ইস্যু জড়িত। তাই বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর