,

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পৃথক সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গুলশানে ও আজ বুধবার ভোর ৫টার দিকে বংশালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাকিল আহম্মেদ তুর্য (২২) এবং একটি আসবাবপত্র নির্মাতা কোম্পানির ট্রাকের হেলপার আব্দুর রহমান (৪০)।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই ) আল হেলাল জানান, বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে শাকিল আহমেদ তুর্য জরুরি প্রয়োজনে মামাতো ভাই ফারদিন খানকে নিয়ে বসুন্ধরা যাচ্ছিলেন। এ সময় প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুৎ খুঁটিকে সজোরে ধাক্কা দেয়।এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।

পরে পথচারীরা এসে গাড়ি থেকে দুজনকে আহতবস্থায় উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তুর্য।

অন্যদিকে বংশাল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম জানান, বুধবার ভোরে ৫টার দিকে বংশালের আলুবাজার মোড়ে ট্রাকে মালামাল তুলছিলেন আব্দুর রহমান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর