,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাত দলের হামলায় মোশাহিদ উল্লাহ্ রফিক (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রফিক মুদি মালের দোকানদার ছিলেন। বুধবার রাত সাঁড়ে তিনটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিক পানিশ্বর শোলাবাড়ির আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় রফিকের ভাই মোস্তাকও (২৮) আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে একদল ডাকাত পানিশ্বর দক্ষিণ বাজারে রফিকের মালিকানাধীন বিসমিল্লাহ্ স্টোরে হানা দেয়। এ সময় দোকানে থাকা রফিক ও মোস্তাকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা রফিক ও মোস্তাককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে রফিকের মৃত্যু হয়। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল থানার (ওসি) মো: মফিজ উদ্দিন বলেন, আমি লোকমুখে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে, আমিও ঘটনাস্হলে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী