,

দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের ৬২ দেশের রাজধানীর মধ্যে দিল্লি সবচেয়ে দূষিত বলে জানা গেছে। দিল্লিতে প্রতি ঘনমিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১১৩.৫ মাইক্রোগ্রাম বলে জানানো হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। সেখানে প্রতি ঘনমিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৯৭.১ মাইক্রোগ্রাম। জানাল বিশ্ব পরিবেশ সংস্থা গ্রিনপিস-এর দক্ষিণ এশীয় শাখা।

পৃথিবীর প্রায় তিন হাজার শহরে বাতাস কতটা অস্বাস্থ্যকর জানতে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি নজরদারি সংস্থার নথিপত্র খতিয়ে দেখে আইকিউ এয়ার ভিসুয়াল ২০১৮ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতেই এই তথ্য উঠে এসেছে।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের অবস্থান তৃতীয়তে রয়েছে। সেখানে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬১.৮ মাইক্রোগ্রাম। দূষিত শহর হিসাবে তালিকায় একাদশ স্থানে রয়েছে দিল্লি।

ন্যাশনাল অ্যম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাগুলির পরিমাণ যদি বছরে প্রতি ঘনমিটার বাতাসে ৪০ মাইক্রোগ্রাম ওজন পর্যন্ত থাকে, তা হলে তাকে দূষিত বাতাস বলা হয় না। তবে সেই কণাগুলির ব্যাস ২.৫ মাইক্রোমিটারের বেশি হলে তা অতটা ক্ষতিকারক হবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)এই মানদণ্ডটাকে আরও কমিয়ে দিয়েছে। সেই হিসাবে সমগ্র দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডল মানবজীবনের পক্ষে ক্ষতিকর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর